ঢাকাWednesday , 4 November 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

চিরনিদ্রায় সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান

Link Copied!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা জাগো দল ও বিএনপি’র অন্যতম প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও অবিভক্ত ঈশ্বরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সমাজসেবক মো. আতাউর রহমান-এর জানাজা বুধবার ঈশ্বরগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় অনুষ্ঠিত জানাজায় দীর্ঘদিনের সহকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ হাজার হাজার মানুষ অংশ নেন। এ সময় স্মৃতিচারণ করেন ময়মনসিংহ (উঃ) জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি খুররম খান চৌধুরী, ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম সুরুজ, পৌর মেয়র কমান্ডার আব্দুস সাত্তার, আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল হেকিম, পৌর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ। উল্লেখ্য, গত মঙ্গলবার ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ৩ কন্যা রেখে গেছেন। এ ছাড়া তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিনের চাচা। তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24