ঢাকাTuesday , 1 January 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ফিলিপাইনে ভূমিধস ও বন্যায় ৭৫ জনের মৃত্যু

Link Copied!

ফিলিপাইনে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধস ও আকস্মিক বন্যায় ৭৫ জন মারা গেছে এবং আরো ১৬ জন নিখোঁজ রয়েছে। মঙ্গলবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা একথা জানায়। খবর সিনহুয়ার।

ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা সংস্থার হাল নাগাদ প্রতিবেদনে বলা হয়, প্রাকৃতিক এ দুর্যোগে প্রাণহানির পাশাপাশি ১২ জন আহত হয়েছে এবং এতে এখনো ১৬ জন নিখোঁজ রয়েছে।

ফিলিপাইনের মধ্য ও উত্তরাঞ্চলে গত ২৯ ডিসেম্বর আঘাত হানা এ প্রাকৃতিক দুর্যোগে সেখানকার ৪শ’ ৫৭ গ্রামের ৪৫ হাজারের বেশি পরিবারের প্রায় এক লাখ ৯২ হাজার লোক ক্ষতির শিকার হয়েছে।

সংস্থার মুখপাত্র ইদগার পোসাদাস জানান, এ দুর্যোগে ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় বিকল এলাকায় ৫৯ জন, ইস্টার্ন ভিসায়াস এলাকায় ১৩ জন ও পার্শ্ববর্তী অন্যান্য এলাকায় ৩ জন প্রাণ হারায়।

পোসাদাস আরো জানান, এদের অধিকাংশ ভূমিধসে চাপা পড়ে মারা গেছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24