ঢাকাSunday , 20 September 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩

Link Copied!

News Photo nandileময়মনসিংহের নান্দাইলে মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের মুখামুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিন জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১০ জন।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনজুরুল হক জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ডাংরি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, জামালপুর জেলার বকশীগঞ্জ থেকে কিশোরগঞ্জের নিকলী হাওর ভ্রমণে যাওয়া একটি মাইক্রোবাসের সঙ্গে ময়মনসিংহগামী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শেরপুরের শ্রীবরদী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাহাদ আলম (৩২), তার ছেলে তোরান (৫) ও বকশীগঞ্জ উপজেলার ঝর্ণা বেগম (৪৫) নিহত হন।

তিনি জানান, খবর পেয়ে নান্দাইল হাইওয়ে পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে আহতদেরকে প্রথমে নান্দাইল উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পুলিশ মাইক্রোবাস ও পিকআপ আটক করলেও দুই ড্রাইভার পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানান ওসি মুনজুরুল হক।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।