ঢাকাSaturday , 19 September 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

Link Copied!

mymensingh-Accidentময়মনসিংহের নান্দাইলে মাইক্রোবাস ও পিকআপভ্যানের সংঘর্ষে এক ব্যক্তি ও তার ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১২ জন।

শনিবার সকাল পৌনে ১০টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার ডাংরি এলাকায় স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার ফাহাদ আলম (৩২) ও তার ছেলে তুরান আলম (৫)।

আহতদের মধ্যে সাতজনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নান্দাইল ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল মালেক জানান, মাইক্রোবাসটি শেরপুর থেকে কিশোরগঞ্জের নিকলী হাওরে যাচ্ছিল। পথে ময়মনসিংহগামী একটি পিকআপভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই তুরানের এবং ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেয়ার পথে ফহাদের মৃত্যু হয়। পিকআপভ্যানটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়েছে বলেও জানান বলে জানান মালেক।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।