স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের গৌরীপুরে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইনের উপর হামলা করেছে নৌকার নেতা কর্মীরা। ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার বোকাইনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে টাঙ্গাডি পাড়া গ্রামে গনসংযোগের সময় একদল নৌকার নেতাকর্মী দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ইকবালের লোকজেনর উপর হামলা চালায় ও গাড়ী ভাংচুর করে।
এসব ঘটনায় নির্বাচন কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ দিয়েও কোনো সুরাহা হচ্ছে না বলে অভিযোগ করেন ধানের শীষের এই প্রার্থী।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



