ময়মনসিংহের প্রতিষ্ঠিত ব্যবসায়ী টিপটপ কনফেকশনারির স্বত্তাধিকারী আলহাজ্জ্ব মাহবুবুল ইসলাম (৭৪) বার্ধক্যজনিত কারনে নগরীর সায়েম হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
তিনি বাংলাদেশ বিস্কুট মালিক সমিতি সাবেক সব-সভাপতি, গাঙ্গিনারপাড় ব্যবসায়ি সমিতি সাবেক সাধারণ সম্পাদক, মসজিদুল আমান মসজিদের কোষাধ্যক্ষ, বাংলাদেশ নজরুল সেনা স্কুল প্রতিষ্ঠাতা সহ-সভাপতি, জেলা শিল্পকলা একাডেমির সদস্যসহ অসংখ্য সামাজিক-সাংস্কৃতিক ও সেবামূলক সংগঠনের সাথে জড়িত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে এক মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার গাঙ্গিনারপাড় মসজিদুল আমান মসজিদে এশার নামাজের পর জানাজার নামাজ শেষে কবরখানা গোরস্থানে দাফন হবে বলে পরিবার জানায়।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



