ঢাকাSunday , 6 September 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ট্রাকচাপায় নিহত ১

Link Copied!

mymensingh-Accidentময়মনসিংহের গৌরীপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কে ট্রাকচাপায় মো. সেলিম (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে সড়কের পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের শুভখাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম ওই গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গৌরীপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে শুভখাই গ্রামে মো. সেলিমের বাড়ি। রোববার দুপুরে সে বাড়ি থেকে বের হয়ে সড়কের পাশে দাঁড়িয়েছিল। এমন সময় শ্যামগঞ্জ থেকে আসা দ্রুতগামী একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। এ ঘটনায় গৌরীপুর ও শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে ঘাতক ট্রাকটি জব্দ করেছে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল পূর্বধলা সীমানায় হওয়ায় জব্দ করা ট্রাক পূর্বধলা পুলিশ নিয়ে গেছে। সেখানকার পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24