ঢাকাMonday , 24 December 2018
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

টাইগারদের পরবর্তী মিশন নিউজিল্যান্ড

Link Copied!

চলতি বছরে বেশ ভালোভাবেই সিরিজ শেষ করেছে বাংলাদেশ। বছরের শেষ সিরিজ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-২০ সিরিজ খেলেছিল বাংলাদেশ। এর মধ্যে টেস্টে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ, ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয়লাভ করলেও টি-২০ সিরিজে ১-২ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে সব মিলিয়ে মাশরাফিদের জন্য বছরটি ইতিবাচক।

আগামী ৩০ মে থেকে ইংল্যান্ডে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। তার আগে নিজেদের পরখ করার জন্য মাশরাফিদের হাতে রয়েছে দুটি সফর। আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই লম্বা সফরে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ। ১৩ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডে ম্যাচে নেপিয়ারে মাঠে নামবে টাইগাররা। ১৬ ফেব্রুয়ারি দ্বিতীয় ওয়ানডেতে ক্রাইস্টচার্চে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের শেষ ওয়ানডে হবে ডানডিনে ২০ ফেব্রুয়ারি।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ২৮ ফেব্রুয়ারি হ্যামিল্টনে মাঠে নামবে বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট ৮ মার্চ থেকে ওয়েলিংটনে এবং তৃতীয় টেস্ট ১৬ মার্চ থেকে ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হবে।

এরপর ইংল্যান্ডের আবহাওয়া এবং মাঠের অবস্থার সাথে খাপ খাওয়ানোর জন্য আয়ারল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের তৃতীয় দল ওয়েস্ট ইন্ডিজ। ৭ মে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ক্যারিবীয়রা। ৯ মে সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর যথাক্রমে ১৩ এবং ১৫ মে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড সফরের সব ম্যাচই ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে। অর্থাৎ বিশ্বকাপে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নেয়ার সুবর্ণ সুযোগ পাবে বাংলাদেশ।

নিউজিল্যান্ডের মাটিতে এই অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তার মতে, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সব ফরম্যাটে দারুণভাবে সিরিজ শেষ করেছে বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে বছরের শেষ টি-২০ সিরিজটি জয়ে রাঙ্গাতে না পারলেও টেস্টে হোয়াইটওয়াশ ও ওয়ানডেতে সিরিজ জয়ে বেশ আত্মবিশ্বাসী টাইগাররা। আর এই আত্মবিশ্বাস আর অভিজ্ঞতাসম্পন্ন দলটি আগামী বছর নিউজিল্যান্ড সফরে কাজে লাগবে। অনেক দিন পর হোমে আমরা ব্যাক টু ব্যাক দুইটা সিরিজ খেললাম। সব কিছু মিলিয়ে পারফরম্যান্স সন্তোষজনক। ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিক থেকেই ভালো হয়েছে।

তিনি আরো মনে করেন, সামনে আমাদের নিউজিল্যান্ড সিরিজ আছে। যেহেতু আগেরবারের নিউজিল্যান্ড সিরিজে খারাপ অভিজ্ঞতা ছিল। এবার বাংলাদেশ দল অনেক পরিপক্ব। অনেক দিন পর আমরা তিনটা টেস্ট ম্যাচ খেলতে যাবো, এটাও একটা বড় চ্যালেঞ্জ। তবে আশাবাদী ওয়েস্ট ইন্ডিজ অভিজ্ঞতা কাজে লাগবে। ক্রিকেটে সব ফরম্যাট এবং সব বিভাগই গুরুত্বপূর্ণ। যে কন্ডিশনে যেভাবে খেলতে হবে আমাদের সেভাবেই এগোতে হবে। ১৫ জানুয়ারির মধ্যেই নিউজিল্যান্ড দল ঘোষণা করা হবে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24