ঢাকাThursday , 9 July 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ৬ দফা দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের মানববন্ধন

Link Copied!

বয়সোত্তীর্ণ মেডিকেল টেকনোলজিস্টদের এডহক ভিত্তিতে নিয়োগ ও নতুন পদ সৃষ্টি, বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণ, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড চালু, ওয়ান আমব্রেলা কনসেপ্ট বাস্তবায়নসহ ৬ দফা দাবিতে ময়মনসিংহে দুই ঘণ্টা কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্টরা।

বৃহস্পতিবার (০৯ জুলাই) সকাল ১১টা থেকে কর্মবিরতি শুরু করে ময়মননিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করেন মেডিকেল টেকনোলজিস্টরা।

মানববন্ধন থেকে অবিলম্বে ৬ দফা দাবি মেনে নেয়ার আহবান জানানো হয়। তা না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের নেতারা।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।