ঢাকাThursday , 20 December 2018
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে ওসি প্রত্যাহার

Link Copied!

ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়িবহরে হামলার ঘটনায় সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমানকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার রাতে ঠাকুরগাঁও জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক ড. কামরুজ্জামান সেলিম এই বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, নির্বাচন কমিশনারের নির্দেশনায় ঠাকুরগাঁওয়ের সদর থানার ওসি মোস্তাফিজুর রহমানসহ সারাদেশে ৪ জন ওসিকে প্রত্যাহার করা হয়েছে।

গত ১১ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তার নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও সদর উপজেলা বেগুনবাড়ি এলাকায় প্রচারণায় গেলে গাড়িবহরে হামলা চালিয়ে ভাংচুর করে। এতে প্রায় ১৫ জন নেতাকর্মী আহত হয়।

মির্জা ফখরুল অভিযোগ করে এক বিবৃতিতে অভিযোগ করে বলেন, পুলিশ ঘটনাস্থলের পাশেই দাঁড়িয়ে ছিল কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এ সময় নির্বাচনের সুষ্ঠু পরিবেশের জন্য ইসিকে ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আহবান জানান।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24