ইউড্রেইন (কালভার্ট) নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করায় ময়মনসিংহের ফুলবাড়িয়ার ১২ নম্বর আছিম পাটুলি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী আলমকে মঙ্গলবার বরখাস্ত করে আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
আদেশে বলা হয়েছে, এলুঙ্গি কান্দানিয়া রাস্তার কালির চালা থেকে পান্নাবাড়ি রাস্তায় তালেব আলীর ক্ষেতের পাশে এবং কালির চালা হতে পান্নাবাড়ি রাস্তায় খাপসার খালে ইউড্রেইন নির্মাণ কাজে রড ব্যবহার না করে বাঁশ দিয়ে ঢালাইয়ের কাজ করায় আলমকে বরখাস্ত করা হয়েছে।
ইউড্রেইন নির্মাণে অনিয়মের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায় বলে আদেশে জানানো হয়েছে।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



