ঢাকাSunday , 5 July 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

গফরগাঁওয়ে পানিতে ডুবে প্রথম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

Link Copied!

baby deathময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী গ্রামের পুকুরে পানিতে ডুবে মাহিজামান রাতুল (৮) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মাহিজামান রাতুল উপজেলার মশাখালী গ্রামের রোকনুজ্জামানের ছেলে ও স্থানীয় মশাখালী টানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায় রাতুল রবিবার (৫ জুলাই) দুপুরে খাবার খেয়ে আড়াইটার দিকে ঘর থেকে বের হয়। পরিবার-পরিজনের অগোচরে পুকুরের পানিতে নামে। নিহতের পিতার রুকুন উদ্দিন তাকে ডেকে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে। পরে নিহতের ফুফু পুকুরে জুতা ভাসতে দেখে। এর পর বাড়ির লোকজন পুকুরে খোঁজাখুঁজি করে এক ঘন্টা পর রাতুলকে অজ্ঞান অবস্থায় পুকুরের পানির নিচ থেকে উদ্ধার করে।পরে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার রাতুলকে মৃত ঘোষণা করেন।

উপজেলা যুবলীগের আহ্বায়ক এম সালাউদ্দিন পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। এইটি আমার এলাকায় ঘটে যাওয়া একটি মর্মান্তিক দুর্ঘটনা। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।