ঢাকাSaturday , 4 July 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে আদিবাসী শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

Link Copied!

Rapeশেরপুরের নালিতাবাড়ীতে ছয় বছর বয়সী এক আদিবাসী শিশুকে ধর্ষণের অভিযোগে চিথন নকরেক (১৭) নামে এক আদিবাসী কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। চিথন নকরেক উপজেলার পশ্চিম সমশ্চুড়া গ্রামের রবিন চিরানের কিশোর ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় চিথন নকরেক বন্ধুদের সাথে বেড়াতে যায় বাতকুচি এলাকায়। এসময় বাতকুচি গ্রামের লেরিসন চিসিমের মেয়েকে চিপস কিনে দেওয়া কথা বলে বাড়ির পাশের লিচু বাগানে নিয়ে যায় এবং ধর্ষণ করে চিথন নকরেক। পরে ওই শিশুটি কান্না করতে করতে বাড়ি ফিরলে স্বজনেরা কারণ জানতে চাইলে সে ঘটনা খুলে বলে। শুক্রবার সন্ধ্যায় শিশুটির বাবা চিথন নকরেককে আসামী করে মামলা দায়ের করলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের আলামত পাওয়া গেছে। শনিবার (৪ জুলাই) শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24