বর্ষার শুরুতেই চালতার ফুল ফুটতে শুরু করে। দীর্ঘ সবুজ পাতার মাঝে শুভ্র ও সুন্দর চালতা দেখতে খুবই মনোহারী। যদিও ঘন পাতার আচ্ছাদনে চালতা ফুল সহজেই চোখে পড়ে না।
এই ফুল সম্পর্কে নিসর্গী দ্বিজেন শর্মা লিখেছেন, চালতার ফুল যেকোনো সুন্দর ফুলের সঙ্গেই তুলনীয়। গাছের উচ্চতা প্রায় ২০ মিটার। শাখা-প্রশাখা এলোমেলো। ছায়াঘন ও প্রসারিত। পাতার শিরাবিন্যাস তীক্ষ্ণ ও খাজকাটা। পাতার এই আকৃতির কারণে চালতাকে রূপসী গাছ বলা হয়।
বাংলাদেশ, নেপাল, আসাম, সিংহল ও মালয়ে চালতা সহজলভ্য। আমাদের দেশের প্রায় সব অঞ্চলেই চালতা পাওয়া যায়। তবে দক্ষিণাঞ্চলে উৎপাদন বেশি হয়। চালতা ফলের আকৃতি প্রায় গোল। কাঁচা চালতা স্বাদে টক, পাকলে টকমিষ্টি। শরৎ-হেমন্তে ফল পাকে।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।







