ঢাকাFriday , 26 June 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

চালু হলো জামালপুরের পিসিআর ল্যাব

Link Copied!

jamalpur pcr Labটানা এক মাস বন্ধ থাকার পর জামালপুরের শেখ হাসিনা মেডিক্যাল কলেজের আরটি-পিসিআর ল্যাব বৃহস্পতিবার (২৫জুন) থেকে চালু হয়েছে। জামালপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস জানান, জামালপুরের পিসিআর ল্যাবটি চালু হওয়ায় জেলার স্বাস্থ্যবিভাগসহ জেলাবাসীর জন্য সুবিধা হলো। এখন থেকে এই জেলার নমুনা দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা করানো যাবে। বৃহস্পতিবার নতুন শনাক্ত হওয়া ব্যক্তিরাসহ জেলায় এ পর্যন্ত করোনার রোগী শনাক্ত হয়েছে ৫২৫ জন।

করোনায় আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০৭ জন এবং মারা গেছেন আটজন। বাকি রোগীরা করোনা আইসোলেশন হাসপাতালে ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে শেখ হাসিনা মেডিক্যাল কলেজ জামালপুরের অধ্যক্ষ অধ্যাপক ডা. সালেহ ইসলাম জানান, সরকার চট্টগ্রাম ভেটিরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে অব্যবহৃত পড়ে থাকা একটি আরটি-পিসিআর ল্যাব জামালপুরে শেখ হাসিনা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হলে ১২ মে থেকে নমুনা পরীক্ষা শুরু হয়েছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে এই পিসিআর ল্যাবটি ২৭ মে বন্ধ হয়ে যায়।

তিনি আরো জানান, সরবরাহকারী প্রতিষ্ঠান ইনভেন্ট টেকনোলজিস্ট লিমিটেড চট্টগ্রাম থেকে আনা ল্যাব মেশিনটির ত্রুটি গত এক মাসেও সারাতে পারেনি। ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকেই বিকল্প হিসেবে এখানে আরেকটি ল্যাব মেশিন প্রতিস্থাপন করে দিয়েছে তারা।

যথারীতি বৃহস্পতিবার জামালপুরের ৫৫টি নমুনা পরীক্ষার মধ্য দিয়ে ল্যাবের কার্যক্রম চালু করা হয়েছে। এখন থেকে এই ল্যাবেই জামালপুর জেলায় সংগৃহীত নমুনাগুলো পরীক্ষা করা হবে।

 

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।