ঢাকাMonday , 22 June 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ওয়াসার পানির বিল বাড়ানোর ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা

Link Copied!

সেবার মান না বাড়িয়ে ১ এপ্রিল থেকে পানির ২৫ শতাংশ দাম বাড়ানোর ওপর আগামী ১০ আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২২ জুন) বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তানভীর আহমেদ।

এর আগে গত ১৬ জুন সেবার মান না বাড়িয়ে ১ এপ্রিল থেকে পানির ২৫ শতাংশ দাম বাড়ানোর ঢাকা ওয়াসার সিদ্ধান্ত নিষেধাজ্ঞা চেয়ে রিটের আদেশের জন্য সোমবার দিন ধার্য করেন আদালত।

গত ১৪ জুন এ বিষয়ে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। আইনজীবী অ্যাডভোকেট তানভীর আহমেদ জনস্বার্থে এ রিট দায়ের করেন।

স্থানীয় সরকার সচিব, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষসহ (ঢাকা ওয়াসা) সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

১ এপ্রিল থেকে ঢাকা ওয়াসা আবাসিক গ্রাহকদের পানির বিল ২৫ শতাংশ বাড়িয়েছে। আর বাণিজ্যিক গ্রাহকের বিল বাড়ানো হয়েছে প্রায় ৮ শতাংশ। নতুন মূল্যহার অনুযায়ী প্রতি হাজার লিটার পানির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪ টাকা ৪৬ পয়সা; যা আগে ছিল ১১ টাকা ৫৭ পয়সা। আর বাণিজ্যিকে প্রতি হাজার লিটারে ৩৭ টাকা ৪ পয়সা থেকে বাড়িয়ে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ গত সেপ্টেম্বরে পানির মূল্য ৫ শতাংশ বাড়ানো হয়েছিল।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24