ঢাকাWednesday , 17 June 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা : স্বাস্থ্যবিধি মানছে না কেউ

Link Copied!

coronaময়মনসিংহের নান্দাইল উপজেলায় লাফিয়ে লাফিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। সাধারন মানুষ মানছে না স্বাস্থ্যবিধি। গত দুদিনে ১২ জন  করোনায়  আক্রান্ত হয়েছে বলে  নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল আহাম্মদ নাসের।

তিনি জানান, দুই  বারে ৪৭ টি নমুনার প্রকাশিত ফলাফলে ১২ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।

আক্রান্তদের মধ্যে  ৭ জন পুরুষ ৫জন নারী  রয়েছেন। তাদের মধ্যে নান্দাইল মডেল থানার একজন এসআই সহ দুইজন পুলিশ সদস্য রয়েছেন। একজন স্বাস্থ্য সহকারী রয়েছেন। তার বাড়ি উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নে।

আক্রান্তদের মধ্যে  ৭ জনের বাসা নান্দাইল পৌরসদরের বিভিন্ন মহল্লায়। দুইজন আক্রান্ত রোগীর  বাড়ি চন্ডিপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামে। একজনের বয়স বিশ বছরের নিচে, বাকীদের বয়স ৩০-৫০ বছরের মধ্যে।

নান্দাইল উপজেলা থেকে মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৯০ জনের, ফলাফল এসেছে ৩৪২ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৩১ জন। সুস্থ হয়েছে ৮ জন।  বাকীরা হোম আইসোলোশনে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।