ঢাকাSunday , 14 June 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে পাকিস্তান বাহিনীর গুলিতে ভারতীয় সেনা নিহত

Link Copied!

pkকাশ্মীর সীমান্তে পাকিস্তান বাহিনীর গুলিতে ভারতীয় এক সেনা নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও ৪ জন।

শনিবার রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ভারতের অভিযোগ, পাক সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে এই হামলা চালিয়েছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তের পুঞ্চ জেলার শাহপুর-কেরনি সেক্টরে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

শনিবার রাতে পাকিস্তানের সেনাবাহিনী হঠাৎ করেই ওই সেক্টরে ভারতের সেনাবাহিনীর ওপর গুলি করতে শুরু করে এবং মর্টার হামলা চালায়। ভারতের সেনাবাহিনীও পাল্টা জবাব দেয়।

এতে ভারতের ৪ সেনা গুলিবিদ্ধ হন। চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। ভারতের দাবি, গত এক মাসের মধ্যে এ নিয়ে তৃতীয়বার পাকিস্তান পুঞ্চ আর রাজৌরি সেক্টর বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

৪ জুন হাবিলদার পি মাথিয়াঝগন সুন্দরবনি সেক্টরে পাক বাহিনীর গুলির মুখে পড়ে প্রাণ হারান। পিরপঞ্জাল পর্বত এলাকায় লাইন অব কন্ট্রোলে (এলওসি) সাম্প্রতিক ইন্দো-পাক বাহিনীর মধ্যে উত্তেজনা বেড়েছে।

শুক্রবার বারামুল্লার উড়ি সেক্টরে পাক বাহিনীর গুলিতে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24