ঢাকাFriday , 5 June 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

কয়েক’শ বছরের রেকর্ড ভঙ্গ : আজ থেকে ৩০ দিনের মধ্যে ৩বার চন্দ্র ও সূর্য গ্রহণ হবে

Link Copied!

Super moon৩০ দিনের মধ্যে তিনবার চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ ঘটতে যাচ্ছে পৃথিবীতে। যা প্রকৃতিতে ভয়ংকর বিপর্যয় সৃষ্টি করতে পারে। চলতি জুন এবং জুলাইয়ে ৩০ দিনের মধ্যেই এবার দেখা যাবে এ তিনটি গ্রহণ। ৫ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে দুটি চন্দ্রগ্রহণ এবং একটি সূর্যগ্রহণ দেখা যাবে।

কয়েকশো বছরের মধ্যে এই প্রথম মাত্র ৩০ দিনের মধ্যে ৩টি গ্রহণ দেখা যাবে। ৩০ দিনের মধ্যে তিনটি গ্রহণ ঘটায় বেশ কয়েকটি প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করছেন জ্যোতিষবিদরা। ৫ জুন হবে প্রতিচ্ছায়া চন্দ্রগ্রহণ। ২১ জুন হবে সূর্যগ্রহণ এবং ৫ জুলাই হবে আরও একটি চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের প্রভাবে মানুষের ওপরে খুব একটা শুভ ফলদায়ক নয় বলেই মনে করেন জ্যোতিষবিদরা। সেই কারণে গ্রহণ চলাকালীন কিছু সাবধানতা অবলম্বন করতে পরামর্শ দেন তাঁরা।

৫ জুন অর্থাত্‍ শুক্রবারের চন্দ্রগ্রহণটি (Lunar Eclipse 2020) তিন ঘণ্টা ১৮ মিনিট ধরে থাকবে। প্রতিচ্ছায়া চন্দ্রগ্রহণকে (Penumbral Lunar Eclipse) পূর্ণিমার চাঁদের থেকে আলাদা করা মুশকিল। আজ বাংলাদেশে চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ১১টা ৪৫ মিনিট ৫১ সেকেন্ডে। পূর্ণরূপে দেখা যাবে ১ টা ২৪ মিনিট ৫৫ সেকেন্ডে। শেষ হবে ৩টা ৪ মিনিট ৩ সেকেন্ডে। ২১ জুনের সূর্যগ্রহণ শুরু হবে সকালে এবং সম্পূর্ণ গ্রহণমুক্তি ঘটবে বিকেলে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।