ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার মেয়র এসএম ইকবাল হোসেন সুমনের শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় রবিবার রাতে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গত কয়েকদিন যাবৎ তিনি জ্বর-শরীর ব্যথায় ভুগছিলেন।
বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মাইক্রোবাইলোজি বিভাগে প্রেরণ করলে করোনা পজিটিভ রিপোর্ট আসায় নিজ বাসায় চিকিৎসারত ছিলেন।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



