ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দের নির্দেশে ফুলবাড়িয়া থানায় রোববার বিকেলে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এসময় ফুলবাড়ীয়া থানার পুলের বাজার থেকে দুইটি প্লাষ্টিকের পাইপের ভিতর করে মাদক পাচারকালে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিদ্যানন্দের মাদক ব্যবসায়ী জাহিদ হাসান বিল্লালকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



