ময়মনসিংহের আকুয়া সোরাবের খোলায় অয়ন (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের বাবা মৃত আব্দুল খালেক পেশায় গাড়ি চালক ছিলেন । বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে আটটার সময় এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে স্থানীয়রা অয়নের মরদেহ উদ্বার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ময়মনসিংহ ৩ নং পুলিশ ফাড়ির ইনচার্জ মো দুলাল উদ্দিন আকন্দ এই খবর নিশ্চিত করেছেন।
স্থানীয়রা পুলিশ ও সাংবাদিকদের জানান, রাত সাড়ে আটটার সময় আকুয়া মোটাবাত্তর এলাকার লোকজন অয়নকে কুপিয়ে হত্যা করেছে। পুলিশ বলেছে তদন্তের পর হত্যার মোটিভ জানা যাবে।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



