ঢাকাSaturday , 9 May 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

আইসোলেশনে থাকা সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু

Link Copied!

সাভারঢাকার সাভারে করোনায় আক্রান্ত সাবেক পুলিশ কর্মকর্তা বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার রাতে পৌর এলাকায় নিজ বাসভবনে তিনি মারা যান।

মারা যাওয়া ওই ব্যক্তি পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত অবস্থায় কয়েক বছর আগে অবসরে যান।

উপজেলা স্বাস্থ্য বিভাগ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১২ এপ্রিল তিনি জ্বরে আক্রান্ত হন। ১৫ এপ্রিল জ্বর ছেড়ে গেলেও করোনা সন্দেহে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নমুনা দেন। নমুনা পরীক্ষা করে করোনা নেগেটিভ পাওয়া যায়। পুনরায় তিনি জ্বরে আক্রান্ত হলে চিকিৎসার জন্য ১৯ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। এ সময় নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর ২২ এপ্রিল তাঁর করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি বাড়িতেই আইসোলেশনে ছিলেন। দ্বিতীয় দফায় ৪ মে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর করোনা নেগেটিভ পাওয়া যায়। এরপরও তিনি তৃতীয় দফা পরীক্ষার অপেক্ষায় ছিলেন তিনি।

ওই ব্যক্তির মেয়ে বলেন, তাঁর বাবা উচ্চ রক্তচাপ ও বহুমূত্র রোগে ভুগছিলেন। এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হলেও তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু শুক্রবার সন্ধ্যার পর পুনরায় তিনি জ্বরে আক্রান্ত হন। জ্বরের তীব্রতা বেড়ে গেলে রাত আটটার দিকে বাসাতেই তিনি মারা যান।

সাভার উপজেলার ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হুদা বলেন, দ্বিতীয়বারের পরীক্ষায় তাঁর করোনা নেগেটিভ পাওয়া যায়। দু–এক দিনের মধ্যেই তাঁর নমুনা সংগ্রহ করে তৃতীয়বার করোনা পরীক্ষা করার কথা ছিল। সূত্র : প্রথম আলো

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।