ঢাকাWednesday , 29 April 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১

Link Copied!

ময়মনসিংহ Mymensingh

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হওয়ায় ৩ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে উপজেলার সরিষা ইউনিয়নের বাধাটি গ্রামে

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সরিষা ইউনিয়নের বাধাটি গ্রামের নুরুল হকের কাছ থেকে জমি বন্ধক রাখেন মারোয়াখালী গ্রামের সিরাজুল ইসলাম। এই জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিলো। বুধবার দুপুরে সিরাজুল ইসলাম ঐ ক্ষেতের ধান কাটার পর নুরুল হক ও তার লোকজন জোর পূর্বক ক্ষেতের কাটা ধান নিয়ে যাওয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। পরে ঘটনাস্থল থেকে গুরুত্বর আহত অবস্থায় নুরুল হককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

খবর পেয়ে ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সাখের হোসেন সিদ্দিকী ও ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24