ঢাকাSaturday , 25 April 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে অসহায়দের মাঝে স্ববজি বিতরণ করলো ছাত্রলীগ

Link Copied!

দুর্গাপুর ছাত্রলীগদুর্গাপুর (নেত্রকোনা )প্রতিনিধি: রমজানের প্রথম দিনে নেত্রকোনার দুর্গাপুরে হতদরিদ্র অসহায় মানুষের মাঝে স্ববজিসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে উপজেলা ছাত্রলীগের কর্মীরা।

আজ শনিবার বেলা ১২ টায় পৌরশহরের মুজিবনগর আশ্রয়ণ প্রকল্প এলাকায় নিজ অর্থায়নে প্রায় দুই শতাধিক মানুষের মাঝে চাল কুমড়া, শাক, আলু, পেঁয়াজ, লবণ এসকল নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন তারা । এতে সন্তোষ প্রকশা করেন এ সকল অসহায় মানুষগুলো।

উপজেলা ছাত্রলীগ কার্যনির্বাহী সদস্য সামসুল হক সানি ও সৌরাভ ঘোষ শুভের নেতৃত্বে ৫ জন সদস্য সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষের হাতে স্ববজিগুলো তুলে দেন।

এই সবজি বিতরণে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক পৌর ছাত্রলীগ সালা উদ্দিন মাসুদ, ধর্ম বিষয়ক সম্পাদক পৌর ছাত্রলীগ কেফায়েত উল্লাহ আরিফ, ডা: জুবায়ের আহমেদ, উত্তম পাল, রুবেল চৌধরী, আশিক সহ প্রমুখ ।

ছাত্রলীগ কর্মীরা জানান করোনার প্রভাবে দেশের চলমান দুর্যোগের ফলে দিন এনে দিন খাওয়া মানুষগুলো প্রায় অসহায় । তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আমরা উপজেলা কর্মীরা নিজ অর্থায়নে এইসব মানুষের পাশে দাঁড়িয়েছে । যতদিন দুর্যোগ থাকবে ততোদিন তারা এই কার্যক্রম চলমান রাখবেন বলে জানান।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।