ঢাকাThursday , 23 April 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোণায় ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

Link Copied!

Accidentনেত্রকোণার মোহনগঞ্জ পৌর শহরে ধানবোঝাই ট্রাকচাপায় শহরের রাউতপাড়া এলাকার বাসিন্দা ও শহরের মিলন জুয়েলারির মালিক মিলন বর্মণ নিহত হয়েছেন। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। বৃহস্পতিবার সকালে মোহনগঞ্জ পৌরশহরের বসুন্ধরা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হচ্ছেন।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান, সকাল পৌনে আটটার দিকে মিলন বর্মণ সবজি কিনতে বাসা থেকে বের হয়ে বাজারে যাচ্ছিলেন। পথে বসুন্ধরা মোড়ে পৌঁছলে হাওর থেকে ধান কিনে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এসময় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে। ট্রাকটির চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।