ঢাকাThursday , 9 April 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

করোনায় আক্রান্ত হয়ে বাকৃবির সাবেক ছাত্রীর মৃত্যু

Link Copied!

কৃষিবিদ শাহানা আহমেদ তালুকদার আঁখিআমেরিকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কৃষিবিদ শাহানা আহমেদ তালুকদার আঁখি মারা গেছেন। নিউইয়র্ক সময় বুধবার ভোর ৩টায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আঁখি করোনায় আক্রান্ত হয়ে লং আইল্যান্ডের একটি হাসপাতালে ৪-৫ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন। এই মৃত্যু নিয়ে আমেরিকায় করোনা ভাইরাসে গত ২৩ দিনে ৯৩ জন বাংলাদেশি মারা গেলেন।

আঁখি নিউইয়র্কের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করতেন। তার বাড়ি নেত্রকোনায়। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তার স্বামীও একই বিশ্ববিদ্যালয়ে সহপাঠী ছিলেন। বছর দুয়েক আগে পারিবারিক অভিবাসন সূত্রে স্বামীকে নিয়ে নিউইয়র্কে পাড়ি জমান আখি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24