ঢাকাTuesday , 7 April 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় জ্বর, সর্দি, কাশিতে বৃদ্ধার মৃত্যু

Link Copied!

coronaখুলনার রূপসা উপজেলায় জ্বর, সর্দি, কাশিতে এক বৃদ্ধা সোমবার রাতে মারা গেছেন। রাত ১টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে মারা যাওয়া সালেহা বেগম দেবীপুর গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী।

রূপসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনিসুর রহমান জানান, জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত ওই বৃদ্ধা এক সাপ্তাহ আগে তার নাতির সাথে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। তিনি তথ্য গোপন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নেন। পরে সোমবার রাতে তিনি মেডিকেল কলেজের হাসপাতালে মারা গেছেন।

সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ  জানান, মৃত বৃদ্ধা ও তার নাতির নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনাভাইরাস পরীক্ষা করা হবে।

রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আকতার  জানান, যারা ওই নারীর সংস্পর্শে এসেছিলেন তাদের তালিকা তৈরির কাজ চলছে। তাদেরকে দ্রুত হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।