ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে করোনা সন্দেহে এক ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। লকডাউন করা হয়েছে পুরো বাড়ি। রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক টিম সন্দেহভাজন ওই রোগীর বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করেন।
এই ব্যক্তি পেশায় একজন রিকশাচালক। তার বয়স ৪৫ বছর। গত কয়েকদিন ধরে তিনি শ্বাস কষ্ট, জ্বর ও সর্দিতে আক্রান্ত হয়ে বাড়িতে অবস্থান করছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হুদা খান বলেন, ওই ব্যক্তির সঙ্গে আলাপ করে করোনার লক্ষণ পাওয়া যায়নি। তবুও তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। প্রশাসনের সহায়তায় তার বাড়িটিও লকডাউন করে রাখা হয়েছে।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



