ঢাকাFriday , 30 November 2018
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ঘোড়াশালে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

Link Copied!

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় সড়ক দুর্ঘটনায় আজমীর হোসেন নামে ৭ বছরের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার দুপুরে ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুর চেকপোস্টের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আজমীর হোসেন ঘোড়াশাল দক্ষিণ চরপাড়া গ্রামের আজগর হোসেনের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২ টায় ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুর চেকপোস্টের সামনে টঙ্গী থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা শিশু আজমীর হোসেনকে চাপা দেয়।

পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ঘোড়াশাল রওশন জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পলাশ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তাফা জানান, দুর্ঘটনার পর ঘাতক প্রাইভেটকারটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24