ঢাকাThursday , 26 March 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

গফরগাঁও স্বাধীনতা দিবস পালিত

Link Copied!

Gaforgaounময়মনসিংহের গফরগাঁওয়ে করোনাভাইরাসজনিত পরিস্থিতির কারণে  শুধু জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণের করেই মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে স্থানীয় ইসলামিয়া সরকারি হাইস্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব উর রহমান, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ অনুকুল সরকার, পাগলা থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান খান।

সালাম প্রদর্শন করেন গফরগাঁও থানার পুলিশ দল। এছাড়া জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের সময় উপস্থিত মুক্তিযোদ্ধা, শিক্ষক কর্মকর্তারা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। উল্লেখ্য,প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে এবারের স্বাধীনতা দিবস সীমিত আকারে পালনের সিদ্ধান্ত নেয় সরকার।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24