ঢাকাSunday , 25 November 2018
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

Link Copied!

কুষ্টিয়া সদর উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে খোকন আলী ওরফে হাত কাটা ঠান্ডু (৪৫) নামে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, দু’দল ডাকাতের মধ্যে এ ‘বন্দুকযুদ্ধ’ তিনি নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে সদরের মোল্লা তেঘরিয়া ক্যানালপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত খোকন আলী সদর উপজেলার আলামপুর গ্রামের পুকুরপাড়া এলাকার বাসিন্দা।

এ বন্দুকযুদ্ধে চার পুলিশ সদস্যও আহত হয়েছে বলে জানা যায়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন সাংবাদিকদের জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র্র করে ওই এলাকায় দু’দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনার খবর পেয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। এ সময় এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে খোঁজ নিয়ে পুলিশ জানা যায়, নিহত ব্যক্তির নাম খোকন আলী ওরফে হাত কাটা ঠান্ডু। নিহতের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24