ঢাকাSunday , 15 March 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

করোনা ঝুঁকি এড়াতে বাকৃবিতে ক্লাস-পরীক্ষা বর্জন

Link Copied!

BAU Logoমহামারী করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সকল অনুষদের শিক্ষার্থীরা সাময়িক সময়ের জন্য সকল ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন। রবিবার দুপুরে প্রশাসনকে জানিয়ে শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত গ্রহণ করেন।

জানা যায়, দেশে করোনা ভাইরাস ধরা পরার পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। এ ভাইরাস থেকে নিজের নিরাপদ রাখতে গণস্বাক্ষরের মাধ্যমে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করেন। গণস্বাক্ষরের প্রতিলিপি ক্লাস প্রতিনিধিদের মাধ্যমে প্রতিটি অনুষদের ডিনের নিকট জমা দেওয়া হয়। এছাড়াও প্রতিটি অনুষদের সকল ক্লাসের প্রতিনিধিরা বিশ^বিদ্যালয়ের প্রশাসনের সাথে আলোচনা করে প্রশাসনিকভবে সকল ক্লাস-পরীক্ষা বর্জনের দাবি জানান।

কৃষি অনুষদ ছাত্র সমিতির সাধারণ সম্পাদক মো. শাহেদ হোসেন বলেন, করোনা ঝুঁকি এড়াতে শিক্ষার্থীরা সকল ক্লাস-পরীক্ষা বর্জন করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবগত করা হয়েছে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, আমরা করোনা ভাইরাসের বিষয়টি পর্যবেক্ষণ করছি। করোনা প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছি। সরকারিভাবে নির্দেশনা পেলে প্রশাসনিকভাবে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হবে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24