ময়মনসিংহে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪। রোববার সকালে সদর উপজেলার টান হাসাদিয়া এলাকার নতুন মসজিদের সামনে হতে ১ গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র্যাব-১৪, ময়মনসিংহ।
ময়মনসিংহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মেজর মোঃ শিবলী সাদিক, পিএসসি, র্যাব-১৪, সিপিএসসি এর নেতৃতে এ অভিযান পরিচালিত হয়। এসময় টানহাসাদিয়া এলাকার আক্কাছআলী (৩৫) নামে একজনকে গ্রেফতার করা হয়। উপস্থিত সাক্ষীর সম্মুখে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



