ঢাকাFriday , 6 March 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে দুই পিকআপের সংঘর্ষে নিহত ৩

Link Copied!

accident-ভালুকাময়মনসিংহের ভালুকায় মাছবাহী ট্রাকের সঙ্গে অপর একটি মাছবাহী পিকআপের সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (০৬ মার্চ) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার মেহেরাবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাক চালক নেত্রকোনার ঠাকরাকোনার মানিক রবিদাসের ছেলে রাজন রবিদাস (৪০), পিকআপরে হেলপার নারায়ণগঞ্জের রূপগঞ্জের আব্দুস সালামের ছেলে আজিম উদ্দিন (৩০) ও রূপগঞ্জের মাছ ব্যবসায়ীর কর্মচারী রবি উল্লাহ ( ৪৫)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের মধ্যনগর থেকে মাছ বোঝাই একটি ট্রাক ঢাকায় যাচ্ছিল। ভালুকার মেহেরাবাড়ি এলাকায় ট্রাকের চাকা নষ্ট হয়ে যায়। রাস্তায় ট্রাক থামিয়ে চাকা পাল্টানোর সময় ময়মনসিংহের ফুলবাড়ীয়ার কেশরগঞ্জ থেকে ঢাকাগামী মাছবাহী অপর একটি পিকআপ এসে পেছনে ধাক্কা দিলে পিকআপটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকচালক রাজন রবিদাস ও পিকআপ ভ্যানের হেলপার আজিম উদ্দিন নিহত হন। ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পথে রবি উল্লাহ নামে আরেকজন মারা যান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ও আহতদের উদ্ধার করে। দুর্ঘটনা কবলিত পিকআপ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ভালুকা হাইওয়ে পুলিশের কার্যালয়ে রাখা হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।