জিম্বাবুয়ের রাজধানী হারারেতে সড়ক দুর্ঘটনায় ৪৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। হাইওয়েতে দুইটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনাটি ঘটে।
জানা যায়, দেশটির রাজধানী হারারে থেকে রূসাপে শহরের দিকে যাওয়ার সময় শহরের বাইরে একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা অঅরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৪৭ জনের মৃত্যু হয়।
দেশটির পুলিশের বরাত দিয়ে সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, হারারে-মুটারে হাইওয়ের কাছে এ দুর্ঘটনাটি ঘটেছে। দুটি বাসের মধ্যে সংঘর্ষের জেরে এখন পর্যন্ত সংখ্যা ৪৭ জন নিহত হয়েছে।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



