ঢাকাSaturday , 22 February 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

Link Copied!

ময়মনসিংহের ত্রিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল মিয়া (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ত্রিশাল উপজেলার চান্দেরটিকি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুরের দিকে চান্দেরটিকি এলাকায় বৈদ্যুতিক লাইনের পাশে থাকা গাছের ডাল কাটার সময় বাবুল মিয়া তারের সাথে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় বাবুল মিয়াকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ট্রান্সমিশন লাইন প্রজেক্টের সাইড ইঞ্জিনিয়ার মাসুদ রানা এবং ত্রিশাল ফায়ার সার্ভিসের সদস্য কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। বাবুল মিয়া ত্রিশালের নুরুর দোকান এলাকার বাসিন্দা। সে পাওয়ার বিট কোম্পানি অফ বাংলাদেশ এর ট্রান্সমিশন লাইন প্রজেক্টে দিনমজুরের কাজ করতেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24