ঢাকাSaturday , 22 February 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহের দুই খুদে ক্বারী পেলো সাওতুল কোরআনের ইয়েস কার্ড

Link Copied!

জাতীয় ক্বিরাত প্রতিযোগিতা ‘আমান সিম সাওতুল কোরআন’-এ ‘ইয়েস কার্ড’ পেয়েছে ময়মনসিংহের দুই খুদে ক্বারী। সাওতুল কোরআন Sawtul Quran নামীয় ফেসবুক পেজে এ উপেলক্ষ্যে ঘোষণা দেয়া হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারী) সকালে ময়মনসিংহের মুসলিম ইনস্টিটিউটে প্রজাপতি মিডিয়া আয়োজিত শুদ্ধ কোরআন তিলাওয়াতের ওপর এই প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে খুদে ক্বারীরা অংশগ্রহণ করে। এতে সর্বোচ্চ নাম্বারপ্রাপ্ত দুই ক্বারীকে ‘ইয়েস কার্ড’ দেয়া হয়েছে। এরা হলো, আল- শাহরিয়ার ও শুয়হিব বিন মোস্তফা।

বাছাই প্রক্রিয়ায় বিচারকের দায়িত্ব পালন করেন, ক্বারী হা‌ফেজ আবু সা‌লেহ মোহাম্মদ মূসা ,‌কেন্দ্রীয় প্র‌শিক্ষক,হুফফাযুল কুরআন বাংলা‌দেশ ও হা‌ফেজ মাওলানা মাহমুদুল হাসান,কোর্স কো অ‌র্ডি‌নেটর,তানযীমুল উম্মাহ হিফস মাদরাসা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমান সিম ময়মনসিংহ বিভাগের ব্যবস্থাপক মো. আসাদ মিয়া ও আমান সিম ময়মনসিংহ বিভাগের পরিবেশক মো. এনামুল হক।

প্রজাপতি মিডিয়া প্রযোজিত আমান সিম সাওতুল কোরআন প্রতিযোগিতায় ইয়েস কার্ডপ্রাপ্ত ২ ক্বারীকে চলতি মার্চ মাসের শেষ সপ্তাহের দিকে ‘গ্রুমিং’ এর জন্য ঢাকায় ডাকা হবে। সারাদেশ থেকে বাছাইকৃত ক্বারীদের নিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা যা পুরো রমজান মাস জুড়ে এসএ টিভিতে সম্প্রচার করা হবে।

জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী প্রথম স্থান ১ লাখ, দ্বিতীয় ৭৫ হাজার এবং তৃতীয় স্থানকারী পাবে ৫০ হাজার টাকা নগদ সম্মাননাসহ পুরস্কার এছাড়া চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব ক্বারীকে দেয়া হবে সান্ত্বনা পুরস্কার।

আমান সিম সাওতুল ১

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24