ঢাকাThursday , 20 February 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই জন নিহত

Link Copied!

সংবাদদাতা : ময়মনসিংহের ভালুকায় পিকআপের সঙ্গে বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোরে ভালুকার ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল  ঘটনাস্থল থেকে পিকআপের চালকসহ দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। আহত অবস্থায় একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

নিহতরা হলেন-নেত্রকোনা জেলার আব্দুল মজিদের ছেলে গাড়ি চালক আমিরুল ( ৩০) ও একই জেলার মনুরুদ্দিনের ছেলে শামীম (৩৫)।

ভালুকা মডেল থানার ওসি মাইনুদ্দিন জানান, রাতে নেত্রকোনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পিকআপ ভরাডোবা বাসট্যান্ডের ইউটার্নে নিয়ন্ত্রণ হারিয়ে বালু বোঝাই ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পিকআপের চালকসহ দুইজন নিহত হন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24