ঢাকাTuesday , 11 February 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

Link Copied!

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ভালুকায় শিখা আক্তার (২৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিখা পাবনার সাথিয়া উপজেলার দাড়ামুদা গ্রামের ওহাব আলীর ছেলে ওমর ফারুকের স্ত্রী। ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আবু সাঈদের ভাড়া বাসা ওমর ফারুক তার স্ত্রী শিখা আক্তার থাকতেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবু সাঈদের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে বেগুনের ভর্তা নিয়ে তাদের স্বামী ও স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। পর দিন সোমবার সকালে ওমর ফারুক এস কিউ স্যালসিয়াস কোম্পানির ডিউটিতে চলে যায়। পরে বিকাল ৫টার পর কোনো এক সময় শিখার সঙ্গে ওমর ফারুকের মুঠোফোনে কথা হয়। এরপর রাত ৯টার দিকে ওমর ফারুক ডিউটি শেষে বাসায় এসে ঘরের দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করে। একপর্যায়ে কোনো সাড়া না পেয়ে পাশের ঘরের ভেতরে গিয়ে সিলিংয়ের ওপর দিয়ে দেখতে পায় স্ত্রীর মরদেহ ঝুলছে। পরে খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

ভালুকা মডেল থানার এসআই আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিখা আত্মহত্যা করেছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24