ঢাকাSaturday , 9 November 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় সব প্রস্তুতি নেয়া হয়েছে: প্রধানমন্ত্রী

Link Copied!

প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় শ্রমিক লীগের ১৩তম কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যকালে আজ এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘এই ঘূর্ণিঝড় মোকবিলা করতে এবং জনগণের সুরক্ষা দিতে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি।’

প্রধানমন্ত্রী বলেন, সরকার ঘূর্ণিঝড়ের পরপরই ত্রাণ কার্যক্রম পরিচালনা করার প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে।

ঘূর্ণিঝড়টি যাতে ব্যাপক ধ্বংসাত্মক না হয়ে ওঠে সেজন্য সবাইকে সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করার আহ্বান জানান শেখ হাসিনা।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।