স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ সদরের খাগডহর ঘুন্টি এলাকা হতে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীদের আটক করেছে র্যাব-১৪।
গোপন সংবাদের ভিত্তিতে র্যঅব জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকে। তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য মাদক ব্যবসায়ী চক্রের উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালিয়ে তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে র্যাব-১৪ এর সহকারী পুলিশ সুপার মোঃ তফিকুল আলম এর নেতৃত্বে র্যঅবের একটি সোমবার সকালে ঈদগাহমাঠ মোড় আবুল হোসেন এর বাড়ির সামনে রাস্তায় অভিযান পরিচালনা করে আসামী মোছাঃশারমিন আক্তার ও লিটন মিয়াকে কেজি গাঁজাসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। এঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়ের হয়েছে।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



