ঢাকাSunday , 23 September 2018
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে পুকুরে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

Link Copied!

ময়মনসিংহের গৌরীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে শনিবার দুপুরে এঘটনা ঘটে।

মৃতরা হলো জালাল উদ্দিনের মেয়ে মীম (৫) ও রতন মিয়ার মেয়ে তন্নী (৭)। তারা চাচাতো বোন।

জানা গেছে, শিশু দুইটি শনিবার দুপুরে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। সকলের অগোচরে হঠাৎ তারা পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। টের পেয়ে পরিবারের লোকজন তাদের পুকুর থেকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাাক্তার মৃত ঘোষণা করেন।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এ ঘটনায় তাদের পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।