ঢাকাWednesday , 23 October 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনায় হাসপাতাল থেকে শিশু চুরি

Link Copied!

নেত্রকোনা সংবাদদাতা : নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে এক বাকপ্রতিবন্ধী নারীর কোল থেকে আড়াই বছরের সন্তান রোহা মণিকে নিয়ে গেছে এক দুর্বৃত্ত। আজ বুধবার বেলা সকালে হাসপাতালের মেডিসিন (পুরুষ) ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির বাবা জামান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের বুয়ালজানা গ্রামের বাসিন্দা। জামান উদ্দিন জানান, প্রতিদিনের মতো আজ (বুধবার) সকালে রোগীদের দেখতে আসেন চিকিৎসক। তখন রোগীর স্বজনদের বাইরে বের করে দেয়া হয়। এ সময় তার স্ত্রী (বাকপ্রতিবন্ধী) সন্তান রোহাকে নিয়ে বাইরে বের হলে অপরিচিত এক লোক তার কোল থেকে রোহাকে নিয়ে উধাও হয়ে যান।

খবর পেয়ে নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দুলালসহ পুলিশ সদস্যরা হাসপাতাল পরিদর্শন করেন। এস আই দুলাল জানান, শিশুটিকে উদ্ধারে চেষ্টা চলছে।

জেলা সিভিল সার্জন (সিএস) ডা. তাজুল ইসলাম খান জানান, সদর হাসপাতাল থেকে একটি শিশু চুরির অভিযোগ পাওয়া গেছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24