ঢাকাMonday , 14 October 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ব্যবসায়ী হত্যার দায়ে ৯ জনের মৃত্যুদণ্ড

Link Copied!

কুমিল্লার দাউদকান্দির গৌরিপুরের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম হত্যা মামলায় ৯ আসামির মৃত্যুদণ্ড ও ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মো.আব্দুল হালিম এ রায় দেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো.সাঈদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাহাঙ্গীর হত্যা মামলায় ৯ জনের প্রাণদণ্ড ও ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় ৩ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মো. আবদুল হালিম সোমবার এ মামলার রায় ঘোষণা করেন।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১ ডিসেম্বর কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর গ্রামে জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় জাহাঙ্গীরের বাবা ফজর আলী মামলা দায়ের করেন। দুই বছর পর মামলাটি বিচারের জন্য চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24