ঢাকাTuesday , 8 October 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

কাশ্মিরে আমার বাবা-মা জন্মেছিলেন, এখানের প্রতি বিশেষ ভালোবাসা : রশিদ

Link Copied!

আজাদ কাশ্মিরের মিরপুরে আমার বাবা-মা জন্মেছিলেন, তাই এখানের প্রতি আমার বিশেষ ভালোবাসা আছে। কথাগুলো বলেছেন ইংল্যান্ডের তারকা লেগ স্পিনার আদিল রশিদ।

সম্প্রতি পাকিস্তানের কাশ্মিরের মিরপুর অঞ্চলে ৫.৮ মাত্রার ভূমিকম্প হয়। এতে ৩৭ জন মানুষ প্রাণ হারান, পাঁচ শতাধিক আহত হন। মানুষের জানমালের ব্যাপক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শনে ইংল্যান্ড থেকে পাকিস্তানের কাশ্মীর সফরে যান ইংলিশ তারকা ক্রিকেটার আদিল রশিদ।

পাকিস্তানি বংশোদ্ভূত ইংল্যান্ড তারকা আদিল রশিদ ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শনকালে সেখানকার মানুষের সঙ্গে কথা বলেন। অসহায় মানুষকে প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী দিয়ে হেল্প করেন। আর সেই ছবিগুলো টুইটারে শেয়ার দেয়া হয়।

আদিল রশিদ বলেন, মিরপুরের প্রতি আমার বিশেষ ভালোবাসা আছে- আমার বাবা-মা এখানে জন্মগ্রহণ করেছিলেন, তার কারণ আমি পাকিস্তানে এসেছি সাহায্য করার জন্য।

প্রসঙ্গত, ২০০৯ সালের জুলাই থেকে ইংল্যান্ডের হয়ে ১৯টি টেস্ট, ৯৯টি ওয়ানডে আর ৩৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২৩৯ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ১ হাজার ১৩৬ রান সংগ্রহ করেন আদিল রশিদ।

সূত্র : ক্রিকট্রেকার

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24