ঢাকাSaturday , 5 October 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

৯০ বছরের ক্ষুধার্ত মাকে তালাবদ্ধ রাখলো ছেলে

Link Copied!

নাটোরের বাগাতিপাড়ায় জমিজমা নিয়ে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বে সারাদিন ধরে অভুক্ত বৃদ্ধ মাকে ঘরে তালাবদ্ধ করে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে ছেলের বিরুদ্ধে। শনিবার নাটোরের বাগাতিপাড়া উপজেলার দক্ষিণ মুরাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দিনভর অভুক্ত মাকে উদ্ধার করে খাবারের ব্যবস্থা করেছেন।

পুলিশের এমন কর্মকান্ডকে স্থানীয়রা প্রশংসা করেছেন। ভুক্তভোগী মায়ের নাম হাজেরা বেওয়া (৯০)। তিনি ওই গ্রামের মৃত বিশারদের স্ত্রী।

বাগাতিপাড়া মডেল থানার উদ্ধারকারী এস আই শহিদ জানান, স্বামী মারা যাওয়ার পর স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধ হাজেরা বেওয়া। এরপর থেকে চার ছেলে সন্তানের মধ্যে তিনি ছোট ছেলের আক্তারুজ্জামানের বাড়িতে থাকেন। ছেলেদের একজন প্রতিবন্ধী। অন্যরা সবাই তাদের মায়ের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। শনিবার সকালে জমিজমা নিয়ে ভাইদের মধ্যে আক্তারুজ্জামানের দ্বন্দ্ব হয়।

এ ঘটনায় অন্য ভাইয়েরা মারধর করতে পারে এমন আতংকে তিনি মাকে ঘরে তালাবদ্ধ রেখে স্ত্রীসহ অন্যত্র চলে যান। দুপুর গড়িয়ে গেলেও খাবার না পেয়ে ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিলেন বৃদ্ধা। জানালা দিয়ে দেখতে পেয়ে বিষয়টি প্রতিবেশীদের নজরে আসে। এরপর প্রতিবেশিরা উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পালকে জানালে তিনি সেখানে পুলিশ পাঠান।

পরে পুলিশ গিয়ে তালা খুলে বৃদ্ধা হাজেরা বেওয়াকে উদ্ধার করে। অবশেষে সারাদিন পর বিকালে অভুক্ত সেই মাকে পুলিশ খাবারের ব্যবস্থা করে দেন।

এ ব্যাপারে অভিযুক্ত ছেলে আক্তারুজ্জামানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন।

তবে ছোট ভাই মাকে আটকে রেখেছে এমন কথা স্বীকার করে বৃদ্ধার বড় ছেলে বাচ্চু মিয়া ওরফে টুলু বলেন, জমি নিয়ে আব্দুল মজিদের সাথে আক্তারুজ্জামানের দ্বন্দ্ব হয়েছে, তবে তার সাথে কোন দ্বন্দ্ব নেই। বরং ছোট ভাইয়ের বাড়িতে তার মা থাকলেও তার কাছেই খাওয়া-দাওয়া করেন বলে তিনি জানান।

এ ব্যাপারে ইউএনও প্রিয়াংকা দেবী পাল বলেন, বৃদ্ধা মাকে উদ্ধার করে তার অন্য ছেলেদের জিম্মায় দেওয়া হয়েছে। তারা পরবর্তীতে এমন কাজ না করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে বিষয়টি উপজেলা প্রশাসন তদারকি করবে বলে তিনি জানিয়েছেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24