ঢাকাMonday , 30 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

চীনে কারখানায় আগুন লেগে নিহত ১৯

Link Copied!

চীনের পূর্বাঞ্চলে একটি কারখানায় আগুন লেগে ১৯ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ সোমবার একথা জানায়। দেশটির শিল্পখাতে এটি সর্বশেষ ভয়াবহ দুর্ঘটনা। পূর্বাঞ্চলীয় ঝেইজাং প্রদেশের নিংহাই জেলায় রুইকি ডেইলি নেসেসিটিজ কোম্পানীর মালিকানাধীন কারখানায় রোববার এ আগুন লাগার ঘটনা ঘটে।

স্থানীয় সরকারের টুইটার ধরণের সরকারি ওয়েবিও একাউন্টে একথা বলা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে বলেও সূত্র উল্লেখ করেছে।

দেশটিতে মঙ্গলবার কমিউনিস্ট শাসনের ৭০ বছর বার্ষিকী পালিত হচ্ছে। এর ঠিক আগে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটলো। এছাড়া জিয়াংজু প্রদেশে শনিবার বাস ট্রাক সংঘর্ষে ৩৬ জন নিহত হয়।

চীনে শিল্পখাতে দুর্ঘটনা খুবই সাধারণ একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। নিরাপত্তাজনিত নিয়ম কানুনগুলো তেমনভাবে মানা হয় না বলেই প্রায়ই এ ধরণের দুর্ঘটনা ঘটে। সূত্র : বাসস।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24