ঢাকাMonday , 30 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

সৌদি ১০ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে ভারতে

Link Copied!

পাকিস্তান-ভারত চলমান উত্তেজনার মধ্যেই ভারতের বাজারে ১০ হাজার কোটি ডলার বিনিয়োগের চিন্তাভাবনা করছে সৌদি আরব। বিনিয়োগের খাতের মধ্যে রয়েছে পেট্রোকেমিক্যাল, পরিকাঠামো উন্নয়ন, কৃষি ও খনিসহ বেশ কয়েকটি ক্ষেত্র। ভারতে সৌদি রাষ্ট্রদূত সউদ বিন মোহাম্মদ আল সতি এ প্রসঙ্গে বলেন, বিনিয়োগের জন্য ভারত যথেষ্ট আকর্ষণীয় একটি দেশ। তেল, গ্যাস এবং খনির মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নয়া দিল্লির সাথে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের পরিকল্পনা চলছে।

দেশটিতে বিনিয়োগের কথা বলতে গিয়ে রিলায়্যান্স ও সৌদির তেল সংস্থা অ্যারামকোর যৌথ অংশীদারিত্বের প্রসঙ্গ তুলে ধরেন। সউদের মতে, এ দুই সংস্থার অংশীদারিত্ব এটা স্পষ্ট করছে যে ভারতে জ্বালানির বাজার ক্রমবর্ধমান। আর এর মধ্যে দিয়েই দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক আরো মজবুত হবে বলেই মনে করেন সউদ।

কূটনৈতিক মহলের উদ্ধৃতি দিয়ে বলা হয়, সৌদি আরবের সাথে ভারতের রাজনৈতিক সম্পর্ক বেশ ভালো। যুবরাজের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত রসায়নও খারাপ নয়।

কিন্তু এত দিন দু’দেশের বাণিজ্যিক সম্পর্কে তার প্রতিফলন খুব একটা দেখা যায়নি। জ্বালানি থেকে কৃষি বিভিন্ন ক্ষেত্রে সৌদি থেকে বিনিয়োগ টানার চেষ্টা চালিয়ে যাচ্ছিল নয়া দিল্লি। সম্প্রতি মোদির সৌদি সফরও বেশ তাৎপর্যপূর্ণ ছিল। সেই সফরে দু’দেশের মধ্যে বাণিজ্য ও প্রতিরক্ষাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ-আলোচনা হয়।

মোদির সৌদি সফরের পরই সে রিয়াদের পক্ষ থেকে এমন একটা বড় ঘোষণা ভারতের কূটনৈতিক সাফল্য বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্র : আনন্দবাজার।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24