ঢাকাSunday , 29 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন হুমকি প্রতিরক্ষায় অংশীদারিত্ব বাড়াচ্ছে চীন-রাশিয়া

Link Copied!

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বাড়ানো এবং বাস্তবায়নের ব্যাপারে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন। নিউ ইয়র্কে জাতিঙ্ঘের ৭৪তম সাধারণ অধিবেশনের অবকাশে অনুষ্ঠিত এক বৈঠকে তারা এ প্রত্যয় ব্যক্ত করেছেন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, চলমান পরিস্থিতির আলোকে চীন ও রাশিয়ার উচিত নিজেদের মধ্যে কৌশলগত সমন্বয় শক্তিশালী করার পাশাপাশি জাতীয় সার্বভৌমত্ব এবং নিরাপত্তা সুরক্ষা দেয়া এবং বাইরের হস্তক্ষেপের বিরোধিতা করা। ওয়াং ই তার বক্তব্যের পুনরাবৃত্তি করে আরো বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে স্বাক্ষরিত সব চুক্তি বাস্তবায়নের জন্য বেইজিং ও মস্কোর উচিত একসাথে কাজ করা।

এ ছাড়া নতুন নতুন ক্ষেত্রে নিজেদের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বাড়ানোর পাশাপাশি বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ব্যাপারে দুই দেশ বিজ্ঞচিত পদক্ষেপ গ্রহণ এবং সমাধান বের করতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24